রবিবার, ১৫ জুলাই, ২০১২

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার রাখাল ভোগা গ্রামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে উপজেলার রাখাল ভোগা গ্রামের শামছুল ইসলামের ছেলে বকুল হোসেন (২৫) তাদের বাড়ির পাশে তার ছিড়ে পড়ে থাকতে দেখে সেই তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। ওই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওই ঘটনায় এলাকার লোকজন বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের গাফিলতিকে দায়ী করছেন।
খুলনানিউজ