বুধবার, ১৮ জুলাই, ২০১২

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবি জানালো ইরান

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ইরান এবং শিগগিরি এ সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রমিন মেহামানপারাস্ত এক বিবৃতিতে এ আহ্বান জানান।মেহামানপারাস্ত বলেছেন, মিয়ানমার সরকার সহিংসতা ও মানবিক বিপর্যয় রোধে দেশটির মুসলমানদের অধিকার দেয়া এবং জাতীয় ঐক্য ও সংহতির ক্ষেত্র প্রস্তুত করবে বলে তেহরান আশা করে।
চলমান সহিংসতা বন্ধ ও রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যাযজ্ঞের নানা দিক ও ব্যাপকতা নিয়ে তদন্ত করতে মিয়ানমার সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
shesherkhabar