শুক্রবার, ১৭ আগস্ট, ২০১২

মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়ন যুবদলের ও ফতেপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল

মঙ্গলবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পান্তাপাড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পান্তাপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল সভাপতি তরফদার তৌফিক মাহামুদ বিপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি শাহারিয়ার হাসান টিপু, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান রিপন, নাটিমা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বুদো, নাটিমা ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ রানা, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক রমজান আলী প্রমুখ।

একই দিন বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মহি উদ্দিন, মহেশপুর পৌর মেয়র এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নু, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক মোল্যা, ফতেপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সেলিম রেজা খান মারুফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে নায়েবে আমীর মাওলানা আব্দুল বারী, ফতেপুর ইউপি আমীর মাওলানা আব্দুল হক, সাবেক আমীর আব্দুল ওয়াহেদ, ফতেপুর ইউনিয়নের ১১টি গ্রামের মেম্বরসহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।