বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১২

মহেশপুরে জামায়াত ইসলামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নেতাদের মুক্তির দাবীতে গতকাল বুধবার বিকালে ঝিনাইদহের মহেশপুরে জামায়াত ইসলামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকালে কলেজ বাসষ্ট্যান্ড চত্ত্বরে উপজেলা সহ-সেক্রেটারী ফারুক আহম্মেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটিমা ইউপি চেয়ারম্যান ফকির আহম্মদ, পৌর আমীর গোলাম রহমান প্রমুখ।
বক্তারা অবিলম্বে তাদের আটককৃত কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবী জানান। ::.শেষের খবর*