শনিবার, ৬ অক্টোবর, ২০১২

মহেশপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে ভাটিয়ালী  ফাউন্ডেশনের উদ্দোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
ভাটিয়ালী ফাউন্ডেশনের পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও কোটচাঁদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিপক কুমার সাহা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি শ্যাম সুন্দর কুন্ডু, দৈনিক স্পন্দন পত্রিকার স্টাফ রিপোর্টার অসীম মোদক, অনলাইন শেষের খবরের স্টাফ রিপোর্টার বাবর আলী বাবু, জনতা মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি মোমেনা বেগম, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক নিখিল কুমার পাল, মাতৃভাষা পাবলিক লাইব্রেরীর পরিচালক এম,কে টুটুল প্রমুখ। পরে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ::.শেষের খবর*