মহেশপুরনিউজ২৪:: মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দিয়েছে জামায়াত। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ হরতালের ঘোষণা দেন।
বিবৃতিতে হরতাল সফল করতে দেশবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন শফিকুর রহমান।
আওয়ামী লীঘ একদলীয় বাকশালী শাসন কায়েম করতে চায় অভিযোগ করে তিনি বলেন, “আমরা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির অনুমতি না পেয়ে একান্ত বাধ্য হয়েই জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি প্রদান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, সারাদেশে হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি প্রদান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে এবং আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, সরকারের দুঃশাসন, সীমাহীন দুর্নীতি ও ইসলামী মূল্যবোধের উপর আঘাতের প্রতিবাদে জামায়াতের পক্ষ থেকে ৪ ডিসেম্বর মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করার আহ্বান জানাচ্ছি।”