রবিবার, ২৯ জুলাই, ২০১২

মহেশপুরে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে দ্বাদশ পাঠের এক পাঠ শ্রীপাঠ মহেশপুর রাধাবল্লভ মন্দিরে প্রতি বছরের ন্যায় এবার ও ৭দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ হয়েছে ।৭দিন ব্যাপী অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ২৮জুলাই শনিবার বনবিহার ,২৯জুলাই রবিবার সুবল বেশ , ৩০ জুলাই সোমবার কৃষ্ণকালী , ৩১জুলাই মঙ্গলবার গিরি গোবর্ন্ধন ,১আগষ্ট বুধবার রায় রাজা , ২আগষ্ট বৃহস্পতিবার নৌকা বিলাস , ৩ আগষ্ট শুক্রবার যুগোল মিলন। এবারের ঝুলনযাত্রা অনুষ্ঠানে কীর্ত্তন পরিবেশন করবেন উপমহাদেশের প্রখ্যাত কীর্ত্তন শিল্পী শ্রীমতি মিনতী রানী বিশ্বাস ।shesherkhabar