গতকাল শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুর সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে উপজেলা ও পৌর জিয়া পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এস,এম মোস্তফা কামাল তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জিয়া পরিষদ সম্মেলনে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের ঝিনাইদহ জেলা আহবায়ক
প্রভাষক জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসাসের কেন্দ্রীয় মহা-সচিব মনির
খান, জেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুস সালাম, আলমগীর হোসেন,
কাওছার আলী, আনিচুর রহমান মিলন, মহেশপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আজিজুল
হক খান, জেলা বিএনপির নেতা শেখ শাহাজামান মোহন, নাসির উদ্দিন মন্টু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুল
ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান রিপন, উপজেলা যুবদলের সভাপতি আমিনুর
ইসলাম বাবলু, সাধারন সম্পাদক খলিলুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান
শাহাজাহান আলী, পৌর যুবদলের সভাপতি মাজেদুজ্জামান কাজল, সাধারন সম্পাদক
শোহাগ খান, সাংগঠনিক সম্পাদক বাবর আলী বাবু, জেলা ছাত্রদল নেতা এস,এম নাঈম
নেওয়াজ রম্নমেল প্রমুখ।
সম্মেলনে উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোসত্মফা কামাল তুহিন, সাধারন
সম্পাদক নাহিদ পারভেজ রাজা ও পৌর জিয়া পরিষদের সভাপতি হাবিবুর রহমান
শামত্ম, সাধারন সম্পাদক মনিরম্নজ্জামান ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিনকে
নির্বাচিত করা হয়েছে।shesherkhabar
