ফুলজার হত্যা কান্ডের সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেও গত শুক্রবার রাতে ২জন আসামীকে আটক দেখিছে মহেশপুর থানা পুলিশ।
গত শুক্রবার রাতে মামলার তদমত্মকারী কর্মকর্তা এস আই আশিকুর রহমান
ফুলজার হত্যা কান্ডের সাথে জড়িত সন্দেহে জোঁকা গ্রামের আবুল কাশেমের পুত্র
সাইফুল ইসলাম (৪২) ও মহববত আলীর পুত্র রফিকুল ইসলাম রফি (৪৮) কে আটক
দেখিয়েছেন।
এব্যাপারে মামলার তদমত্মকারী কর্মকর্তা জানান, ফুলজার হত্যা কান্ডের
বাদী তাদেরকে সন্দেহ করে আসামী করায় ৩জনকে আটক করা হয়েছে কিন্তু তদমেত্মর
স্বার্থে ২জন আসামীর নাম প্রকাশ করা গেলেও অপর আসামীর নাম গোপন রাখা হয়েছে।
তবে তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা জানা যেতে পারে।shesherkhabar
