বুধবার, ১৮ জুলাই, ২০১২

মহেশপুরে কৃষকলীগ সভাপতি শফিউর রহমান হত্যা মামলার আরো ৪আসামী আটক

মহেশপুরের শ্যামকুড় ইউনিয়নের ওয়ার্ড কৃষকলীগ সভাপতি শফিউর রহমান হত্যা মামলায় পুলিশ গতকাল সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে হত্যা কান্ডের অর্থ যোগানদাতা ৪ জনকে আটক করেছে।
এলাকাবাসি সুত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার দত্তনগর পুলিশ ফাড়ির সহকারী দারোগা জমির হোসেন গতকাল সোমবার ভোররাতে অভিযান চালিয়ে শ্যামকুড় ইউনিয়নের ৫ওয়ার্ড কৃষকলীগ সভাপতি শফিউর রহমান হত্যা কান্ডের অর্থ যোগানদাতা শ্যামকুড় ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের পুত্র আব্দুল লতিফ (২৬)ও হত্যা মামলায় নয়াপাড়া গ্রামের জাগোয়ার আলীর পুত্র বাদশা (২২), শ্যামকুড় গ্রামের সাহেব আলীর পুত্র স্বকন (২২), নয়াপাড়া গ্রামের সমেষ আলীর পুত্র মজনু রহমান (২৫) আটক করেছে।
দত্তনগর পুলিশ ফাড়ির সহকারী দারোগা জমির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক কৃতদের কে সন্ধ্যায় থানায় সোপর্দ্দ করা হবে।
এনিয়ে শফিউর রহমান হত্যা মামলায় পুলিশ ৯ জনকে আটক করল।
উল্লেখ্যঃ জমি জমার বিচার সালিশকে কেন্দ্র করে গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে মহেশপুরের শ্যামকুড় ইউনিয়নের ৫ওয়ার্ড কৃষকলীগ সভাপতি শফিউর রহমান শ্যামকুড় বাজার থেকে বাই সাইকেল যোগে বাড়ী ফেরার সময় নয়াপাড়া গ্রামের মাঠের মধ্যে পৌছালে তাকে নির্মম তাবে কুপিয়ে হত্যা করা হয়।
shesherkhabar