সোমবার, ১৬ জুলাই, ২০১২

যশোরে তিনকোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

যশোরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রিপিচ ভর্তি একটি ট্রাক আটক করেছে। উদ্ধারকৃত শাড়ি, থ্রি পিচের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। যশোর ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ অধিনায় মেজর আমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল দক্ষিণ চুকনগর-বেনাপোল রাস্তায় একটি ট্রাককে ধাওয়া করে। চোরাচালানীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ট্রাকটি নিয়ে দ্রুত যশোরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 
একপর্যায়ে যশোরের রাজারহাট এলাকায় পৌঁছে ট্রাকের চালক ও চোরাকারবারীরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ওই ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। আটককৃত মালামাল যশোর শুল্ক গুদামে জমা করা হয়েছে।
খুলনানিউজ