রবিবার, ২২ জুলাই, ২০১২

মহেশপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মহেশপুর উপজেলার ইসলামপুর গ্রামে শনিবার বিকালে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে নিহত দুই শিশু হলো ইসলামপুর গ্রামের রওশন আলীর ছেলে সৌরভ () তার ফুফাতো ভাই একই গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে হৃদয় হোসেন ()
মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলী জানান, শনিবার বিকাল ৩টার দিকে সৌরভ হৃদয় বাড়ির পাশে কোদালা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। শিশু দুইটির স্বজনরা খুজে না পেয়ে বিকাল ৪টার দিকে কোদালা নদীতে খোজ করে দেখে শিশু দুটির লাশ পানিতে ভাসছে।  এক সঙ্গে দুই শিশুর মৃত্যুতে ইসলামপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। হৃদয় সৌরভের পরিবারে চলছে শোকের মাতম
ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুইটি শিশুর মৃত্যুর বিষয়টি এলাকার চেয়ারম্যান আমাদের অবগত করেছেন। bijoynews