সোমবার, ২৩ জুলাই, ২০১২

যশোরের সীমান্ত থেকে পিকআপ সহ ২ হাজার মুরগির বাচ্চা জব্দ

যশোরে বিজিবি সদস্যরা পিকআপ ভ্যানসহ ২ হাজার ভারতীয় মুরগির বাচ্চা আটক করেছে। শনিবার সন্ধ্যায় শার্শার আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে এই মুরগির বাচ্চা জব্দ করা হয়। একইসাথে মুরগির বাচ্চা পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আটককৃত অনন্ত কুমার (২৫) ঝিনাইদহ সদরের কানুহারপুর গ্রামের বাসিন্দা।
যশোর ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর ফিরোজ ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা শার্শার আমড়াখালি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ জব্দ করে। পরে ওই পিকআপ তল্লাশি চালিয়ে ২ হাজার পিচ ভারতীয় মুরগির বাচ্চা উদ্ধার এবং অনন্ত কুমারকে আটক করা হয়। আসামিসহ উদ্ধারকৃত মালামাল শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
shesherkhabar