জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মরদেহ সোমবার সকালে ঢাকায়
নেমেছে। সকাল ৮টা ৫৪ মিনিটে তাঁকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি ঢাকায়
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। সকাল পৌনে ১০টার দিকে তার লাশ
বহনকারী অ্যাম্বুলেন্স কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে রওয়ানা হয়। ১০টা ২২
মিনিটে অ্যাম্বুলেন্সটি শহীদ মিনারে পৌঁছায়। এরআগে ৯টা ১১ মিনিটে তার লাশ বিমান থেকে নামিয়ে জাপান -বাংলাদেশ
ফ্রেন্ডশিপ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়। তার মরদেহ সরাসরি
কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে বলে জানা গেছে।
সোমবার সকালেই তুমুল জনপ্রিয় এ লেখকের মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে
উপস্থিত রয়েছেন তার ভাই ড. জাফর ইকবাল, আহসান হাবীব, পূত্র নুহাশ, মেয়ে
শীলা, নোভাসহ পরিবারের অন্য সদস্যরা।
