শুক্রবার, ১৩ জুলাই, ২০১২

মহেশপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে বজ্রপাতে হাফিজুর রহমান (৫৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
এরা হলেন, আবু বকর, সিদ্দিক ও আকবর আলী। নিহত কৃষক হাফিজুর রহমান শ্যামকুড় গ্রামের আবুল হাসেনের ছেলে। তাদের মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শ্যামকুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল ইমরান টাইগার জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কৃষক হাফিজুর রহমান জমিতে সার দিতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় আরও ৩ কৃষক আহত হন।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পেয়েছেন তিনি।
বাংলানিউজ