ঝিনাইদহ
সদর উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে ৩টি শার্টারগান সহ ৩ সন্ত্রাসীকে আটক
করেছে র্যাব। আটককৃতরা হল মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে
আকিমুল ইসলাম (৫২), গোলাম রসুল বিশ্বাসের ছেলে দারুল ইসলাম (২৭) শহিদুল ইসলামের ছেলে সোয়াইদ আলী (৩৫)।
ঝিনাইদহ
র্যাব-৬ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার হামিদুল হক জানান, তারা গোপন
সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলার সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামে অভিযান
চালায়।
অভিযানকালে
তারা বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে আকিমুল ইসলাম, দারুল ইসলাম ও সোয়াইদ
আলীকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ৩ টি দেশে তৈরি শার্টারগান
উদ্ধার করে। আটককৃতরা বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকান্ডের সাথে জড়িত বলে
র্যাব জানায়।
খুলনানিউজ