রবিবার, ১৫ জুলাই, ২০১২

সুন্দরবনে র‌্যাব-বনদস্যু তুমুল বন্দুকযুদ্ধ ২ দস্যু আটক, ১০ অস্ত্র ও গুলি উদ্ধার

সুন্দরবনের পূর্ব বিভাগের আন্ধারমানিক এলাকায় র‌্যাব ও বনদস্যু মজনু বাহিনীর মধ্যে ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। শনিবার রাত সাড়ে ৭ টায় এ বন্দুকযুদ্ধের পর র‌্যাব ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি ১০টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ বনদস্যুকে আটক করেছে।
র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার (সিও) মনজুর কাদের খান জানান, শনিবার রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক খালে বনদস্যু মজনু বাহিনী জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছে এমন খবরের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাব ও দস্যুদের মধ্যে আধা ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। উভয়ের মধ্যে প্রায় অর্ধশত রাউন্ড গুলিবিনিময়ের এক পর্যায়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দস্যু শহীদ শেখ ও এজাজুলকে আটক করে র‌্যাব। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১টি নাইম এমএম পিস্তল, ৪টি এলজি, ২টি বিদেশি ওয়ান শুটারগান, ২টি রাইফেল, ১টি রিভালবার এবং ১৭ রাউন্ড তাজা গুলি। আটককৃতদের বিরুদ্ধে বটিয়াঘাটা ও দাকোপ থানায় একাধিক হত্যা ও ডাকাতির মামলা রয়েছে বলে জানায় র‌্যাব। আটককৃতদের মংলা থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
gramerkagoj