যশোরের চৌগাছার বহুল আলোচিত স্কুল ছাত্র সৌরভ হত্যা ঘটনার নেপথ্যে আর কেউ
জড়িত আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। রিমান্ডে আনা ৫ আসামির কাছে হত্যার
নেপথ্যে কেউ জড়িত কিনা সে বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ
সূত্র জানিয়েছে। এদিকে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন
শুরু হয়েছে। অনেকে বলছে ফেনসিডিল খাওয়ার টাকা পরিশোধের জন্যই সৌরভকে অপহরণ ও
মুক্তিপণ দাবি করা হয়। সন্ত্রাসীদের চিনে ফেলার কারণে তাকে হত্যা করা
হয়েছে।
সূত্র জানায়, চৌগাছার গরীবপুর গ্রামের স্বপন সাহার ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সৌরভকে ৯ জুলাই দুপুরে টিফিনের পর স্কুলে যাবার পথে স্থানীয় সন্ত্রাসীরা অপহরণ করে। অপহরণের পর ওই সন্ত্রাসীরা মুক্তিপণ হিসেবে সৌরভের পিতার কাছে ৫ লাখ টাকা দাবি করে। এ ঘটনার পর পুলিশি তৎপরতায় মোবাইল ট্র্যাকিং করে আটককৃত বিল্লালের স্বীকারোক্তি মোতাবেক লাশ উদ্ধার ও হত্যার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতে হাজির করলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সেই সাথে আসামী বিল্লাল হোসেন ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার অনেক ঘটনা স্বীকার করে। বর্তমানে অভিযুক্তরা থানায় রিমান্ডে রয়েছে। gramerkagoj