রবিবার, ১৫ জুলাই, ২০১২

ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক

যশোর কোতোয়ালী থানা পুলিশ ধর্ষণ চেষ্টার অভিযোগে ফজের আলী নামে এক যুবককে আটক করেছে। সে যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের ময়েজ মোল্লার ছেলে। ১৪ জুলাই দুপুরে এএসআই জামাল হোসেন তাকে আটক করেন।
১৩ জুলাই রাতে একই গ্রামের এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করে ধৃত ফজের আলী। এব্যাপার থানায় মামলা হলে পুলিশ তাকে আটক করে। এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে ঘটনার নেপথ্যে অন্য কারন রয়েছে। এব্যাপারে তদন্তের প্রয়োজন। gramerkagoj