বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১২

মহেশপুরে কৃষককে কুপিয়ে হত্যা

মহেশপুর উপজেলার শ্যামকুড় নয়াপাড়া গ্রামে বুধবার রাতে সফিউদ্দীন (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী ।
সফিউদ্দীন একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনেয়ার হোসেন জানান, বুধবার রাত ১০টার দিকে সফিউদ্দীন শ্যামকুড় বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় গ্রামবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
তবে হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তিনি কিছুই জানাতে পারেননি।
তিনি আরও জানান, লাশ উদ্ধারের জন্য তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। বৃহস্পতিবার লাশ ময়নাতদন্ত করার জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ব্যাপারে এখনো কোনোও মামলা হয়নি। 
বাংলানিউজ