
বুধবার
সন্ধ্যায় যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে বোমা হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত
দুর্বৃত্তরা পাসপোর্ট অফিস ভবনের মধ্যে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। তবে
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল
বাংলানিউজকে জানান, বুধবার পাসপোর্ট অফিসে একটি বোমা বিস্ফোরণের ঘটনা
ঘটেছে। তবে কে বা কারা বোমাটি নিক্ষেপ করে পালিয়ে গেছে তা জানা যায়নি। এটি
বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি।
বাংলানিউজটোয়েন্টিফোর