ঝিনাইদহ শহরের পবহাটী গ্রামের রাজিব (১৮) নামে এক কলেজ ছাত্র মঙ্গলবার
প্রেমিকার বাড়িতে বিষপান করে আত্মহত্যা করেছেন। ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল
এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজিব পবহাটী গ্রামের আলাউদ্দীন
জোয়ারদারের ছেলে। প্রত্যাদর্শী সুত্রে জানা গেছে, ঝিনাইদহ মুক্তিযোদ্ধা
মসিউর রহমান স্কুলের ছাত্রী সমুনা হাসান দৃষ্টির সঙ্গে রাজিবের প্রেম ছিল।
সুমনা ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার সনজের আলীর মেয়ে। গত শবে বারাতের দিন
মেয়ের সঙ্গে দেখা করতে গিয়ে রাজিব লাঞ্জিত হন। মেয়ে পরে লোকজন রাজিবকে
পুলিশে পর্যন্ত দেয়। মঙ্গলবার রাজিব প্রেমিকার সঙ্গে শেষ দেখা করার জন্য
সুমনার মায়ের কাছে ইচ্ছা ব্যক্ত করেন।
এসময় সুমনার মা রাজিবকে বকাঝকা করে
বলেন ‘তোর জন্য আমার মেয়ে ঘুমের বড়ি খেয়েছিল, এরপরও তুই আবার দেখা করতে
চাস’। এ ঘটনার পর রাজিব মেয়ের বাড়ির সামনেই বিষপান করে। তাকে প্রথমে
ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু বরণ করেন। এ ব্যাপারে ঝিনাইদহ শিশুকুঞ্জ
স্কুল এন্ড কলেজের অধ্য সফিকুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে জানান,
রাজিব প্রেমঘটিত কারণে বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজিবের
মৃতদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পবহাটী গ্রামে পৌছালে তার আত্মীয়
স্বজন ও বন্ধুরা কান্নায় ভেঙ্গে পড়েন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ডিউটি
অফিসার সহকারী উপ-পরিদর্শক শাহিনুর রহমান জানান, এ ধরণের সংবাদ তাদের কেউ
জানায় নি।
bd24live
