শনিবার, ১৪ জুলাই, ২০১২

ঝিনাইদহে মোটর সাইকেল চাপায় শিশু নিহত

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটর সাইকেল চাপায় মামুন হোসেন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত মামুন হরিণাকুন্ডু উপজেলার কেষ্টপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে হরিণাকুন্ডু উপজেলার আব্দুল আজিজের শিশু পুত্র মামুন হোসেন তাদের কেষ্টপুর গ্রামের বাড়ীর সামনে রাস্তা পার হচ্ছিল।
এ সময় একটি দ্রুত গামী মোটর সাইকেল বেপরোয়া ভাবে এসে তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করলে শনিবার ভোর রাতে সে মারা যায়।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) আবুল খায়ের জানান, ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য মৃতের পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। 
খুলনানিউজ