কুমিল্লার শ্রীকাইলে নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে পেট্রোবাংলা।
শুক্রবার সকাল ৯টায় ড্রিল ইস্টিম টেস্টে (ডিএসটি) প্রাথামিকভাবে গ্যাসের
অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে বলে পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর জানান।
পেট্রোবাংলার চেয়ারম্যান আরো জানিয়েছেন, আরো কিছুটা সময় পর্যবেক্ষণ করে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণার দিকে যাবেন। তবে বাপেক্সের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই ফিল্ডের গ্যাস বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কি না তা বোঝার জন্য শুক্র ও শনিবার গ্যাসের চাপ পরীক্ষা করা হবে।
ডিএসটি প্রত্যক্ষ করার জন্য বৃহস্পতিবার রাতেই সেখানে উপস্থিত হন পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর ও বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুকসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা।
এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান বৃহস্পতিবার বলেছিলেন, ২/৩ দিন ধরে চরম টেনশনে সময় কাটছে। ডিএসটি শুরু হলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যাবে।
নির্ঘুম রাত কাটছে বলেও বুধবার এক অনুষ্ঠানে বলেছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক জানিয়েছেন, চূড়ান্তভাবে নিশ্চিত হতে আরো ২ দিনের মতো সময় লাগবে।
বাপেক্স খনন বিভাগের পরিচালক আমজাদ হোসেন জানিয়েছেন, মে মাসের শুরুতে ২ নম্বর কূপে ড্রিলিং শুরু করা হয়। ড্রিলিং শেষ হয়েছে ১০ জুলাই। এখন চলছে ডিএসটির প্রস্তুতি।
বাপেক্স সূত্র জানিয়েছে, ডিএসটি টেস্টে গ্যাসের চাপ পরীক্ষা করা হবে। ফলাফল ভালো হলে টানা ৪৮ ঘণ্টা পরীক্ষা চালানো হবে।
উল্লেখ্য, সিসমিক সার্ভেতে কূপে ২৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ থাকার বিষয়ে রিপোর্ট দেওয়া হয়েছে। এ ছাড়া লগ করার সময় গ্যাস পাওয়া গেছে বলে বাপেক্স সূত্র জানিয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর