সোমবার, ১৬ জুলাই, ২০১২

ঝিনাইদহে কৃষকলীগ নেতা সফিক হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে বুধবার রাতে স্থানিয় কৃষক লীগ নেতা সফিক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ শনিবার মধ্যরাতে ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, শ্যামকুড় গ্রামের তোতা মিয়ার ছেলে খবির উদ্দীন, একই গ্রামের আয়নাল হকের ছেলে মামুন, নিজাম উদ্দীনের ছেলে লাভলু, হাবিবুর রহমানের ছেলে শফিকুল ও তোতা মিয়ার স্ত্রী কুলসুম বেগম।
মহেশপুর উপজেলার দত্তনগর পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক জমির হোসেন জানান, গোপন সুত্রে খবর পেয়ে শনিবার রাতে মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ৫ আসামীকে রোববার আদালতের মাধ্যমে রিমান্ডে আনা হবে বলেও তিনি জানান। সহকারী উপ-পরিদর্শক জমির হোসেন আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে খবির উদ্দীন, মামুন ও সফিক হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই কিলিং মিশনে ৫ জন অংশ নেয় বলেও তারা পুলিশকে জানান। উল্লেখ্য, গত বুধবার রাত ১০টার দিকে শ্যামকুড় বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা কৃষকলীগ নেতা সফিকুল ইসলাম সফিক (৫৫) কে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে মিঠু বাদী হয়ে অজ্ঞাতনামা সস্ত্রাসীদের নাম উল্লেখ করে গত বৃহস্পতিবার মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করনে।
খুলনানিউজ