ঝিনাইদহের
কালীগঞ্জে ৫ হাজার বোতল ভারতীয় ফেনসিডিল ধংস করেছে প্রশাসন। কালীগঞ্জ
থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, শনিবার দুপুরে থানা চত্তরে
মজুদকৃত আনুমানিক ২২ লক্ষ টাকা মুল্যের ৫ হাজার বোতল ভারতীয় ফেনসিডিল ও
মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে।
এ সময়
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুব্রত সরকার, জুডিশিয়াল
ম্যাজিষ্ট্র্রেট জিয়া উদ্দীন আহমেদ, এসআই মোস্তাফিজুর রহমানসহ ইলেকট্রনিকস ও
প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
খুলনানিউজ