ঝিনাইদহে আল-ফারুক একাডেমী মাদ্রাসার এক ছাত্রকে বলৎকারের ঘটনায় রোববার
দুপুরে হাফেজ মো. হাসানুজ্জামান হাসান(২৮) নামে এক শিক্ষককে আটক করেছে
পুলিশ।
হাসান যশোরের চৌগাছা পৌর এলাকার উপজেলা পাড়ার জহর আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শোনিত কুমার গায়েন জানান, শনিবার রাতে ঝিনাইদহ শহরের নতুন বাস টার্মিনাল এলাকার আল ফারুক একাডেমীর হাফেজী শাখার এক শিশু ছাত্রকে হাসান বলৎকার করেন।
রাতেই ঘটনাটি অন্যান্য ছাত্ররা জেনে ফেলে। নির্যাতনের ফলে সারারাত শিশুটি অসহ্য যন্ত্রণায় ঘুমাতে পারেনি। রোববার সকলে বিষয়টি অভিভাবকদের কাছে জানায় ছাত্ররা।
পরে অভিভাবকরা রোববার ১২টার দিকে এসে লম্পট শিক্ষক হাসানকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর আল ফারুক একাডেমীর হাফেজী শাখার ছাত্ররা মাদ্রাসা ছেড়ে চলে যেতে থাকে। ঝিনাইদহ থানা হাজতে আটক হাসানুজ্জামান হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি এতো জানাজানি হবে তা তার জানা ছিল না।
ওই মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী মুহিবুল্লা জানায়, এর আগেও ওই শিক্ষক কয়েক ছাত্রকে বলৎকার করেছিলেন, কিন্তু বিষয়টি ভয়ে তারা গোপন রাখে। অভিভাকরা অভিযোগ করেন, আল ফারুক একাডেমীর পরিচালক ইবির শিক্ষক ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর এ সব বিষয় জেনেও তার নিজের ভাবমূর্তি ও প্রতিষ্ঠানের ক্ষতির স্বার্থে তিনি বরাবর নীবর থেকেছেন।
বিষয়টি নিয়ে নির্যাতিত শিশুর বাবা জানান, তিনি মান সম্মানের ভয়ে কোনো মামলা করতে রাজি ছিলেন না, পরে মামলা করতে বাধ্য হয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শোনিত কুমার গায়েন জানান, এ ব্যাপারে রোববার বিকেলে থানায় একটি মামলা হয়েছে।

বাংলানিউজ24