মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি খামারের শ্রমিকরা আজ কর্মবিরতী পালন করে
বিক্ষোভ মিছিল ও অবরোধ ধর্মঘট পালন করেছে। উৎসব ভাতার দাবিতে তারা এসব
কর্মসুচি পালন করে।
মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দত্তনগর কৃষি
খামারের শ্রমিকরা কর্মবিরতী দিয়ে উৎসব ভাতার দাবিতে খামারের
যুগ্মপরিচালকের কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ১
ঘন্টা অবস্থান ধর্মঘট সহ বিক্ষোভ প্রদর্শন করে। খামারের যুগ্ম পরিচালক
মুজিবুর রহমানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা অবস্থান ধর্মঘট তুলে
নিলেও কেউ আজ কাজে যোগ দেয়নি।
এদিকে দত্তনগর কৃষি খামারের উপ-পরিচালক মুজিবুর রহমান জানান, দত্তনগর
খামারে প্রায় ১৫শ’ অনিয়মিত শ্রমিক রয়েছে। এসব অনিয়মিত শ্রমিকদের উৎসব ভাতা
দেওয়ার ব্যাপারে গত মে মাসের ২৪ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে কৃষি
মন্ত্রনালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে । প্রজ্ঞাপনটি বিএডিসির বিভিন্ন
দপ্তর হয়ে আজ তার দপ্তরে এসে পৌছেছে। তাতে উল্লেখ করা হয়েছে গত ২৪ মে’র পর
থেকে যে সব শ্রমিক বছরে নিয়মিত ২শ’ ২৪ দিন কাজ করবে তারা ৩০ দিনের
পারিশ্রমিকের সমান বোনাস পাবে। সে হিসাবে ২৪ মে থেকে তাদের কর্মদিবস হয়েছে
মাত্র ৭৫ দিন। এ হিসাবে তাদের উৎসব ভাতা পাওয়ার সময় পূর্ণ হয়নি। এ ছাড়া
ফান্ডেরও বিষয় রয়েছে, যা তার কাছে এখনও আশেনি।
তিনি আরো জানান, আমি শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তাদেরকে বলেছি
আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যে সিদ্ধান্ত হোক তোমদেরকে জানাবো।
এ কথার পরিপ্রেক্ষিতে শ্রমিকরা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে। তবে তারা
কেউ আজ কাজে যোগ দেয়নি বলে তিনি জানান। তাদের কাজের সময় সকাল ৬ টা থেকে
দুপুর ২ টা পর্যন্ত। শ্রমিকরা আজ কাজে যোগ না দিলেও আগামী কাল থেকে কাজে
যোগ দেবে বলে তিনি আশা করছেন।bd24live