শুক্রবার, ১৭ আগস্ট, ২০১২

মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহের মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহেশপুর উপজেলা বিএনপির ইফতার প্রস্ত্ততি কমিটির আহবায়ক মোঃ মহিদুল ইসলাম শামত্মর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মনির খাঁন, জেলা বিএনপির নেতা শেখ শাহাজামান মোহন, নাসির উদ্দিন মন্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান রিপন, উপজেলা যুবদলের সভাপতি আমিনুর ইসলাম বাবলু, সাধারন সম্পাদক খলিলুর রহমান, পৌর যুবদলের সভাপতি মাজেদুজ্জামান কাজল, সাধারন সম্পাদক শোহাগ খান, সাংগঠনিক সম্পাদক বাবর আলী বাবু, জেলা ছাত্র নেতা এস,এম নাঈম নেওয়াজ রম্নমেল, পৌর আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।shesherkhabar