শুক্রবার, ১৭ আগস্ট, ২০১২

মহেশপুরে ঈদের কেনা কাটা জমে উঠেছে

মহেশপুরে ঈদকে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যমত্ম ক্রেতারা ভীড় জমাচ্ছে দোকান গুলোতে। পাশাপাশি নিমণবিত্ত মার্কেটেও ভীড় করছে ক্রেতারা। বেচাকিনার চাপে দম ফেলার সময় পাচ্ছেনা বিক্রেতারা। পছন্দের পোষাকটি কিনতে ক্রেতারা হন্যে হয়ে ঘুরছে এ মার্কেট থেকে অন্য মার্কেটে। গত বছর থেকে এবছর সব পন্যের দাম বেশী বলে জানান ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন, দাম বেশী হলেও প্রচুর বেচা-কেনা হচ্ছে। মহেশপুর শহরের মার্কেট গুলোতে বাহারী ডিজাইনের পোষাকের সমারোহ রয়েছে। বিগত বছরগুলোর ন্যায় এবারও দেশীয় পোষাকের পাশাপাশি ভারতীয় কাপড়ে ভরপুর। ভারতীয় সিনেমা আর বিভিন্ন সিরিয়ালের নায়ক-নায়িকা আর ছবির নামে পোষাকের নাম করণের কারণে তরম্নন-তরম্নণীদের কাছে এসব পোশাকের বেশ কদর দেখা যাচ্ছে। বাহারী এসব পোষাকের নামের মধ্যে রয়েছে পাগলু, ঝিলিক, টাপুর-টুপুর ইত্যাদি। এ ধরনের পোশাক বিক্রিও হচ্ছে বেশ চড়া মুল্যে। উচ্চ আয়ের মানুষেরা এ সব পোষাক কিনতে বাজারে ভিড় করলেও মধ্যবিত্ত ও নিমণ আয়ের মানুষেরা তা কিনতে হিমশিম খাচ্ছে। এদিকে শিশুরা পোষাকটি দেশী না বিদেশী তা না বুঝলেও ঈদের পোষাকটি নিজের পছন্দ মতোই কিনতে চায়। আর তাই অভিভাবকের হাত ধরে তারাও ভিড় করছে দোকান গুলিতে।