শুক্রবার, ২৪ আগস্ট, ২০১২

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মৃত্যু,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মহেশপুর উপজেলার  মাইল বাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সেনা সদস্য হাবিবুর রহমান (৬২) গত মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে  যশোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না…………রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বিকাল ৩ টায় মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে ও পরে বিকাল ৫ টায়   মাইলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনার ও জানাযা শেষে তাকে  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
জানাযায় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরম্নল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোসত্মফা,   কেন্দ্রীয় যুবলীগ নেতা অধ্যক্ষ নবী নেওয়াজ,নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল হক মৃধা,সাধারণ সম্পাদক ইয়াছিন আলী,নেপা ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,উপজেলা যুবলীগ সভা্পতি আজিজুল হক আজা, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম,এ আসাদ, পৌর ছাত্রলীগ সভাপতি আলমগীর করিব সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন,সাধারন সম্পাদক আব্দুস সামাদ,অসীম মোদক,পান্তাপাড়া ইউপি চেয়ানম্যান ইসমাইল হোসেন, এস বিকে ইউপি চেয়ারম্যান সাজাদুল ইসলাম সাজ্জাদ,আজমপুর ইউপি চেয়ারম্যান শাহাজান আলী প্রমুক। shesherkhobor