অসহায় গরীবদের জন্য সরকার কর্তৃক বরাদ্দ মাথা প্রতি ১০ কেজি চাউল
উত্তোলনের সময় নেওয়া হচ্ছে মাথা প্রতি ৩০ টাকা। অবশ্য ইউপি মেম্বারদের
পছন্দের লোক দিয়েই রশিদের মাধ্যমে ৩০ টাকা হারে আদায় করা হচ্ছে। ঘটনাটি
ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন পরিষদ এলাকায়।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, যেখানে সরকার অসহায় গরীব দুস্থদের জন্য মাথা
প্রতি ১০ কেজি হারে চাউল বরাদ্ধ দেওয়া হয়েছে। সেখানে ভিক্ষুকদের কাছ থেকেও
নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলামের নির্দেশে ট্যাক্স ও রোট
আদায়ের নামে নেওয়া হচ্ছে এই অর্থ।
নেপা ইউনিয়নের কুল্লাহ পাড়া গ্রামের মৃত মোক্তার হোসেনের স্ত্রী শহর
বানু (৭০) যার সংসার চলে অন্যের বাড়ী থেকে নিয়ে এসে। তার কাছ থেকেও ট্যাক্স
ও রোট আদায়ের নামে নেওয়া হয়েছে এ অর্থ।
কুল্লাহ পাড়া গ্রামের মিরাজ উদ্দীন, গহর আলী ও মেহেদী হাসান জানান, নেপা
ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার আব্দুস সেলিম সে তার পছন্দের ব্যক্তি
কুল্লাহপাড়া গ্রামের খাদিমকে দিয়ে এলাকার অসহায় গরীবদের কাছ থেকে ট্যাক্স ও
রোট আদায়ের নামে জোর পুর্বব নেওয়া হচ্ছে এই অর্থ। এমন কি বলা হচ্ছে টাকা
দিলে চাউল মিলবে, তানা হলে চাউল দেওয়া হবেনা।
নেপা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার আব্দুস সেলিম টাকা আদায়ের কথা স্বীকার
করে জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলামের কথামতই আমি আমার
ওয়ার্ড এলাকার ভি.জি এফ কার্ড ধারি ব্যক্তিদের কাছথেকে ইউনিয়ন পরিষদের
ট্যাক্স ও রোট আদায়ের টাকা আদায় করেছি।
এ ব্যাপারে নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম জানান,আমি
পরিষদে মিটিং করে সবাইকে বলেছি ট্যাক্স আদায়ের জন্য। আমি কাউকে ভি জি এফ এর
চাউল দেওয়ার সময় তাদের কাছ থেকে ট্যাক্স ও রোট আদায়ের টাকা আদায় করতে
বলিনি। আর যারা অন্যের বাড়ি থেকে অন্য জোগার করে তাদের কাছ থেকে তো কোন
কিছুই নেওয়ায় যাবেনা।
তিনি আরো জানান, মেম্বার আব্দুস সেলিম সে তার খেয়াল খুশি মত কাজ করে
থাকে।
