রবিবার, ১২ আগস্ট, ২০১২

মহেশপুরে হুমায়ুন আহমেদের শোক সভা অনুষ্ঠিত

নন্দিত কথা সাহিত্যিক কলম যাদুকর হুমায়ুন আহমেদের শোক সভা গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহের মহেশপুর মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে অনুষ্ঠিত হয়েছে।
জাগরণী সাহিত্য পরিষদের পরিচালক শ্যামসুন্দর কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর পৌর সভার মেয়র এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নু,মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ.টি.এম খাইরুল আনাম,সংগীত শিল্পী হুমায়ুন কবির,কবিও সাহিত্যিক দিপক কুমার সাহা,কোটচাঁদপুরের কবি মিতুল সাইফ, মহেশপুর বনলতা নাট্য সংসদের নির্বাহি পরিচালক শহিদুল ইসলাম,মাতৃভাসা পাবলিক লাইব্রেরির পরিচালক এম.কে টুটুল,কবি আলমগীর হোসেন, মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আলমগীর কবির প্রমুখ।
মহেশপুর জাগরণী সাহিত্য পরিষদ ও বনলতা নাট্য সংসদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত shesherkhabar