মটর সাইকেল যোগে মহেশপুর থেকে বাড়ী ফেরার পথে ডাকাত দলের দায়ের কোপে
আরিফুল ইসলাম (২৮) নামক এক যুবক নিহত হয়েছে।এলাকাবাসী মটর সাইকেল নিয়ে
পালানোর সময় ডাকাত সর্দ্দার নূর ইসলাম (৪৮)কে হাতে নাতে আটক করে পুলিশে
সোপর্দ্দ করে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের মাঠে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, রাত সাড়ে ১১টার দিকে মহেশপুর উপজেলার মাঠিলা
গ্রামের বজলুর রহমানের পুত্র আরিফুল ইসলাম ও একই গ্রামের মোতালেব এর পুত্র
আমিনুর ইসলাম মহেশপুর থেকে গোপালগঞ্জ ল-১১-০৩৪৫ নং পালসার মটর সাইকেল যোগে
বাড়ি ফেরার সময় জাগুসা মাঠের মধ্যে পৌছালে ডাকাতরা তাদের কুপিয়ে মটর
সাইকেল কেড়ে নেয়।ডাকাতদের দায়ের কোপে আরিফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়।
এসময় মটর সাইকেল অরোহী আমিনুর ইসলাম পালিয়ে রÿা পায়। ডাকাত সর্দ্দার
আলামপুর কলোনীপাড়া গ্রামের ফজলুল হকের পুত্র নূর ইসলাম মটর সাইকেল নিয়ে
পালানোর সময় গাড়াবাড়ীয়া গ্রামের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ্দ করে।
পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছে। মহেশপুর থানার
ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান,হতাকারীকে আটক করা হয়েছে এবং তার বিরম্নদ্ধে
হত্যা মামলা দায়ের হয়েছে।shesherkhabar
