রবিবার, ১২ আগস্ট, ২০১২

মহেশপুরে জন্মাষ্টমী পালিত ও জগন্নাথ মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন

বণার্ঢ্য আযোজনের মধ্যে দিয়ে ঝিনাইদহের মহেশপুরে যুগাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশপুর শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার বিকালে স্থানীয় কালি মন্দির প্রাঙ্গন থেকে এক বণার্ঢ্য শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন পাঠে পূজা শেষ করে আবার মন্দির চত্বরে ফিরে আসে। এরপর বিকালে মহেশপুর জগন্নাথ মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন  সাংসদ শফিকুল আজম খান চঞ্চল।শ্রী পাঠ রাধা বল্লভ মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ গাঙ্গুলীর সভাপতিত্বে উদ্বোধনীয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন, মহেশপুর পৌর মেয়র আমিরুল ইসলাম খান চুন্নু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশপুর শাখার সম্পাদক শ্রী প্রবীর কুমার দাস, শ্যামপদ হালদার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর পৌর সভার মেয়র এ্যাডঃআমিরুল ইসলাম খান চুন্নু,থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রবিন্দ্রনাথ গাঙ্গুলী,সহ সভাপতি রঞ্জন কুমার মাষ্টার সহ পুজা উদযাপন পরিষদের নেতৃ বৃন্দ।
এর পুর্বে শ্রী কৃষের জন্মাষ্ঠমীর র‌্যালীর গেঞ্জি বিতরনের সময় প্রতিবন্ধি শিশু অনিন্দ সুন্দর কে গেঞ্জি না দেওয়ার কারনে উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমারের সাথে মাধুরি রানী কুন্ডু নামের এক মহিলার বাক বিতন্ডা শুরু হয়। এক পযায়ে প্রবীর কুমার মাধুরি রানী কুন্ডুর সাথে দুরব্যবহার করলে মাধুরি রানী কুন্ডু প্রবীরকে  রক্ষ্য করে জুতা নিক্ষেক করে।shesherkhabor