মহেশপুর উপজেলার পল্লীতে ডাক্তারের সহকারী ডাক্তার সেজে প্রাইভেট
ক্লিনিকে একের পর এক অপারেশন করে গেলেও প্রশাসন রয়েছেন নীরব দর্শকের
ভূমিকায়।
মহেশপুর উপজেলার প্রাইভেট ক্লিনিকগুলোতে সার্বক্ষণিক একজন ডাক্তার ও
একজন নার্স থাকার কথা থাকলেও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের মাসোহারা দিয়ে
ডাক্তার নার্স তো দুরের কথা ডাক্তারের সহকারীকেই ডাক্তার সাজিয়ে জটিল ও
কঠিন অপারেশন চালিয়ে যাচ্ছে। যার কারনে প্রতিনিয়তই ঘটে চলেছে একের পর এক
রোগীর মৃত্যু।
এমনই ভাবে মহেশপুরের ভৈরবা বাজারে গড়ে ওঠা মশিয়ার রহমান মেমোরিয়াল
হাসপাতালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গার ডাক্তারের হেলপার হাতুলে
ডাক্তার মনোজকুমার নামের এক জনৈক ব্যক্তি দিয়ে ছাগল গরম্ন জবাই করার মত
অপারেশন থিয়েটারে নিয়েছেন আর বের করেছেন অপারেশন রোগীদের।
গতকাল সোমবার উক্ত ক্লিনিকে গিয়ে জানা যায়, কুলতলা গ্রামের মুক্তিহার
(৩৫) ভৈরবা গ্রামের আম্বিয়া (৪০) চাপাতলা গ্রামের সাপিয়া খাতুন (৩০) কে
জরায়ুর টিউমার এপেন্ডিস টিউমার ও সিজার করানো হয়েছে সকাল ৯টা থেকে ১১ টার
মধ্যে।
ভৈরবা গ্রামের আম্বিয়া খাতুনের মেয়ে নারগিছ জানান, আমার মা জরায়ুর
টিউমারে আক্রামত্ম হওয়ায় ডাক্তাররা অপারেশন করার পরামর্শ দেন। আমার মাকে এই
ক্লিনিকে নিয়ে আসলে ক্লিনিকের মালিক জুয়েল বলেন ভাল ডাক্তার দিয়ে অপারেশন
করানো হবে। আমরা তার কথায় রাজী হই কিন্তু কোন ডাক্তার দিয়ে অপারেশন করানো
হয়েছে জুয়েলের কাছে জানতে চাইলে তিনি ডাক্তারের নাম বলছেন না। এমনই ভাবে
আরো অভিযোগ করলেন চাপাতলা গ্রামের সাপিয়া খাতুনের মা সালেহা বেগম ও কুলতলা
গ্রামের মুক্তিহারের স্বজনরা। তাদের্অভিযোগ রোগী অপারেশন রম্নমে দ্রম্নত
ঢোকানো হচ্ছে এবং কিছুক্ষন পরেই বলা হচ্ছে অপারেশন হয়ে গেছে। তারাও
ডাক্তারের নাম জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ ডাক্তারের নাম বলতে নারাজ।
বর্তমানে এই তিনটি রোগী অবস্থা আশংকা জনক। এব্যপারে ক্লিনিক মালিক জুয়েল এর
কাছে জানতে চাইলে তিনি জানান, মহেশপুর উপজেলায় যতগুলো ক্লিনিক আছে কোন
ক্লিনিকেই ডাক্তার ও নার্স নেই।
আর কোন ডাক্তার দিয়ে অপারেশন করানো হয় এ ব্যাপারে জানতে চাইলে তিনি কথা বলতে রাজী না হয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিতে থাকেন।
এলাকাবাসী জানান, মশিয়ার রহমান মেমোরিয়াল হাসপাতালে প্রায় প্রতিদিনই
মনোজ কুমার ও আমিনুর নামের ডাক্তার দিয়ে অপারেশন করানো হয়। কিন্তু
ডাক্তারের সার্জারী বিষয়ে কোন ডিগ্রী আছে কিনা এখনও পর্যমত্ম এলাকাবাসী
জানতে পারেনি।
এ ব্যাপারে তদমত্ম করে ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের আশু হসত্মক্ষেপ কামনা করেছে। shesherkhabar
