মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১২

মহেশপুরে খ্রিষ্টান সার্ভিস সোসাইটির উদ্বোধন ও ঋণ বিরতণ

গত রোববার বিকালে ঝিনাইদহের মহেশপুর খ্রিষ্টান সার্ভিস সোসাইটি (সি,এস,এস) নামের এক এনজিওর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে ১৫জন দরিদ্র মহিলাদেরকে ঋণ বিতরণ করা হয়।
এনজিওর জোনাল ম্যানেজার নাসিম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খ্রিষ্টান সার্ভিস সোসাইটির মাইক্রো ক্রেডিট প্রধান ফিরোজ আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আর্স বাংলাদেশের মহেশপুর উপজেলার কর্মকর্তা কবির হোসেন, আশার উপজেলা কর্মকর্তা আব্দুল ওহাব, বাংলাদেশ বুর‌্যোর উপজেলা কর্মকর্তা শাহ আলম, ঢাকা আহসানিয়া মিশনের এলাকা সমন্বয়কারী কামরম্নজ্জামান, আত্ম বিশ্বাসের উপজেলা কর্মকর্তা মিজানুর রহমান, আর,আর,এফ এর উপজেলা কর্মকর্তা মোসত্মাফিজুর রহমান, খ্রিষ্টান সার্ভিস সোসাইটির আর,এম সেলিম খান প্রমুখ। shesherkhabar