গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন মুদি দোকানদারদের জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত মহেশপুর বাজারে ট্রেড লাইসেন্স না থাকা ও দোকানে মেয়াদ
উত্তীর্ন মালামাল থাকায় মেসার্স পলাশ ট্রেডাসকে ২হাজার টাকা, আশরাফ ষ্টোর
৫হাজার, হোটেল কপোতাক্ষ ৪ হাজার ৫শত, রম্নপসী বাংলা হোটেল ২ হাজার,
বিসমিলস্নাহ হোটেল ১ হাজার, মেসার্স এস ট্রেডাস ২ হাজার, পোড়াপাড়া ষ্টোর ৭
হাজার, মুদি ব্যবসায়ী রবিউল ইসলামকে ৫শত টাকা জরিমানা করে এবং দোকানে থাকা
মেয়াদ উত্তীর্ন মালামান নষ্ট করে।