শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

মহেশপুরে ভোটার তালিকার পূরনকৃত ফরম কাটা ছেড়ার অপরাধে গণধোলাই

বৃহস্পতিবার বিকালে মহেশপুর নির্বাচন অফিসে ছবি সহ ভোটার তালিকা হাল নাগাদের পূরন কৃত ফরম কাটা ছেড়া  করার অপরাধে রঞ্জন কুমার দে (৩০) নামক এক টিম লিডার  গণধোলাই এর স্বীকার হয়েছে।
স্থানীয় নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, মহেশপুর পৌর এলাকার জলিলপুর গ্রামের শাহরিয়ার সাবরির খাঁন এর ছবি সহ ভোটার তালিকা প্রনয়নের সময় ফরমে শত্রুতাবশত: কম্পিউটার অপারেটর দলের টিম লিডার ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার রঞ্জন কুমারদে কাটা ছেড়া করেন।এ কথা জানতে পেরে এলাকার লোকজন তাকে  গণধোলাই দিয়ে মহেশপুর থানা পুলিশে সোপর্দ করে।
রঞ্জন কুমার দে জানান, সাবরির খাঁনকে হয়রানি করার জন্যই আমি নিজে ফরমটি কাটা ছেড়া করেছি।
মহেশপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা জানান, তার বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার ঝিনাইদহ থেকে একটি তদন্ত টিম মহেশপুরে গিয়ে তদন্ত করবেন