সোমবার, ৬ আগস্ট, ২০১২

মহেশপুরে যুবতির আত্নহত্যা

পেটে অপারেশনের ব্যাথার যন্ত্রনা, তার পরও পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের কথা সইতে না পেরে ঘরের আড়ার সাথে গামছা দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্নহত্যার পথ বেছে নিয়েছে মাইমুনা খাতুন (১৫) নামের এক যুবতি।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘদির আইট গ্রামে।
এলাকা বাসি সুত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার বাঘদির আইট গ্রামের মইউদ্দিনের কন্যা মাইমুনা খাতুন পেটে অপারেশনের ব্যাথার যন্ত্রনা, তার পরও পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের কথা সইতে না পেরে
পরিবারের সদস্যদের চোখ ফাকি দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে ঘরের মধ্যে ঘরের আড়ার সথে গামছা দিয়ে আমত্মহত্যা করে।
এঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।ssk