সোমবার, ৬ আগস্ট, ২০১২

মহেশপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

রাতে সেহরী খাওয়ার জন্য টিউবয়লে মুখ ধুতে গিয়ে সাপের দংশনে ওয়াদুদ (৩৭) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
ঘটানটি ঘটেছে গতকার বুধবার ভোর রাতে ঝিনাইদহের মহেশপুর  পৌর এলাকার কানাপুকুরপাড়ায়।
নিহতের পরিবার ও এলাকাবাসী জনায়, মহেশপুর পৌর এলাকার কানাপুকুরপাড়ার মান্নান দর্জির বড় ছেলে বুধবার ভোর রাতে সেহেরী খাওয়ার জন্য ঘুম থেকে উঠে টিউবয়লে হাত-মুখ ধুতে গেলে তাকে সাপে দংশন করে।
বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে প্রথমে বাড়িতে ওঝা ডেকে তার ঝাড় ফুক করায় এতে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে।ssk