সোমবার, ৬ আগস্ট, ২০১২

মহেশপুরের কেশবপুর গ্রামের রাস্তা উদ্বোধন

কেশবপুরবাসীর দাবী পুরণ করলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।
কেশবপুরবাসীর বহুদিনের দাবী ছিল গ্রামের রাস্তা চলাচলের উপযোগী করে দেওয়ার। সেই রাস্তাটি গতকাল শনিবার বিকালে উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল রাস্তাটি ফলক উন্মোচন শেষে মুনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন মহেশপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ বাবু, প্রচার সম্পাদক মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক কাজী আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক আজা, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম, এ আসাদ, স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ওয়ামালীগের আহবায়ক মাওলানা হাবিবুর রহমান, ইউনিয়ন যুবলীগ নেতা বশির আহম্মেদ, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস সহ স্থানীয় নেতৃবৃন্দ।ssk