মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১২

মহেশপুরে মানব পাচার প্রতিরোধ শীর্ষক সভা

সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষ চাইল্ড সেফটি নেটা প্রজেক্ট ওয়াল্ড ভিশন এর উদ্যোগে মানব পাচার প্রতিরোধের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ রফিকুল আলম, যশোর চাইল্ড সেফটি নেটা প্রজেক্ট ওয়াল্ড ভিশন এর প্রোগ্রাম কর্মকর্তা বিথিকা হাজরা, সাংবাদিক অসীম মোদক, ওবাইদুর রহমান শিক্ষক দেলোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব এমদাদুল হক, আওয়ামীলীগ নেতা ইমত্মাদুল ইসলাম ইমত্মা, মহিলা সদস্য তহমিনা খাতুন, পারভিনা খাতুন, খাদিজা বেগম, ইউপি সদস্য মোসত্মাফিজুর রহমান, রহেল বক্স, হাফিজুর রহমান, নূরম্নজ্জামান, আবু জাফর, আজিজুর রহমান, এইড মহেশপুর উপজেলা ম্যানেজার বুলবুল আহম্মেদ, চাইল্ড সেফটি নেটা প্রজেক্ট ওয়াল্ড ভিশন এর মহেশপুর উপজেলা ফ্যাসিলেটেটর মুনজুর রহমান প্রমুখ। shesher khabar