আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে চারটার দিকে বাবার কবরে তাকে সমাহিত করা হয়। ৭৫ বছর বয়সে গতকাল তিনি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
আজ বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেস ক্লাবে মরহুমের দ্বিতীয় ও শেষ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় তার দীর্ঘদিনের সহকর্মী, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। পরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।প্রেস ক্লাবে সাংবাদিক নেতারা সংক্ষিপ্তভাবে তার স্মৃতিচারণ করেন ও শ্রদ্ধা জানান।
এর আগে, গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াসহ দেশের সাংবাদিকতা, রাজনীতি ও অন্য ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা ।