শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১২

কোটচাঁদপুরে ইনতেফার সেলস্ প্রোগ্রাম অনুষ্ঠিত

কীটনাশক কোম্পানী ইনতেফার উদ্যোগে গতকাল সোমবার বার্ষিক সেলস্ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জীবননগর, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার ইনতেফার খুচরা বিক্রেতাদের নিয়ে কোটচাঁদপুর অডিটোরিয়ামে দিনব্যাপি এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনতেফার যশোর জোনের রিজিওনাল ম্যানেজার বক্তিয়ার হোসেন।
ইনতেফার কোটচাঁদপুর উপজেলা পরিবেশক হাজি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেলস্ প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মাথাভাঙ্গার জীবননগর ব্যুরো প্রধান এম আর বাবু, দৈনিক সংগ্রামের কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ ও ইনতেফার জীবননগর পরিবেশক আবু সাঈদ বাবুল। খুচরা বিক্রেতাদের মধ্যে বক্তব্য রাখেন জীবননগরের হাফিজুর রহমান, মোহাম্মদ আলী, মহেশপুরের জাকির হোসেন ও কোঁটচাঁদপুরের আব্দুর রউফ। শেষে সেরা বিক্রেতাদেরকে পুরুস্কৃত করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইনতেফার চেরিটোরি অফিসার শহিদ খাঁন। ssk