রোববার বিকালে মহেশপুরে হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননার প্রতিবাদে হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস চত্ত্বরে এক
প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র
আলহাজ্ব আজিজুল হক খান, আব্দুল করিম, জাকির হোসেন, জাহির উদ্দীন প্রমুখ।
পরে বারাক ওবামার পুত্তলিকা দাহ করা হয়। ssk
