চায়ের দোকানে দাড়িয়ে চা তৈরীর সময় সাপের কামড়ে করুন মৃত্যু হয়েছে চা বিক্রেতা রফজেল বিশ্বাস(৬৫) নামের এক বৃদ্ধের।
এ ঘটনা টি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার কলেজ বাস স্ট্যান্ডে।
এলাকা বাসি সুত্রে জানা গেছে,মহেশপুর পৌর এলাকার জলিলপুর গ্রামের রফজেল
বিশ্বাস তার কলেজ বাস স্ট্যান্ডের চায়ের দোকানে রাত ৮টার দিকে দাড়িয়ে চা
তৈরীর সময় বিষধর সাপে পায়ে কামড় দেয়। পরে রফজেল বিশ্বাস কে গুরুতর অবস্থায়
সুন্দরপুর কবিরাজ বাড়িতে নিয়ে ঝারফুক করা হয়।
পরে রাত ১২টার দিকে তার করুন মৃত্যু হয়। ssk
