রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২

মহেশপুরে সেই মহিলা মাদ্রাসা সুপার আটক

মহেশপুর উপজেলা শহরের জমিদারপাড়া মহিলা মাদ্রাসার সুপার মাওলানা দোলোয়ার সেন সাইফ কে গতকাল শনিবার সকালে কোটচাঁদপুর বাজার এলাকা থেকে মহেশপুর থানা পুলিশ আটক করেছে।
মামলার তদন্ত কারী কর্মকর্তা এস.আই আব্দুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর বাজার এলাকা থেকে ছাত্রী ধর্ষন মামলার আসামী মহিলা মাদ্রাসার সুপার মাওলানা দোলোয়ার হোসেন সাইফ কে আটক করা হয়।
পরে দুপুরে তাকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।
উলে­খ্যঃ গত রোববার (২৬ আগস্ট) সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জমিদারপাড়া মহিলা মাদ্রাসার সুপার দেলোয়ার হোসেন সাইফের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী থানায় এসে ধর্ষনের অভিযোগ দায়ের করে। যাহা ঐ রাতেই থানা পুলিশ অভিযোগটি এজাহার হিসাবে রেকর্ড করা হয়। এরপর থেকেই মহিলা মাদ্রাসা সুপার লম্পট দেলোয়ার হোসেন সাইফ গা ঢাকা দেয়। ssk