বিধবা ও অসহায় গরীব মহিলাদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য বিনা মূল্যে ১৪টি সেলাই মেশিন বিতরন করেছেন ।
সোমবার দুপুরে মহেশপুরের সাবেক সোনালী ব্যাংক চত্ত্বরে ১৪টি পরিবারের
মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মুক্তিযোদ্ধা
কমান্ডার কাজী আব্দুস সাত্তার। অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের
সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজের
অধ্যক্ষ আলী আকবর, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের
সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ বাবু, প্রচার সম্পাদক মুক্তার হোসেন, পৌর
আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ খান, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি
হারুণ অর রশিদ, উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক আজা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল
ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি ফারজেল হোসেন, আজমপুর ইউপি চেয়ারম্যান
শাহজাহান আলী, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, উপজেলা
ওলামালীগের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের
আহবায়ক মীর সুলতানুজ্জামান লিটন, কৃষকলীগ নেতা শরিফুল ইসলাম, উপজেলা
ছাত্রলীগ সভাপতি এম, এ আসাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ssk
