বুধবার বিকালে স্কুল মাঠে মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় ও সামন্তা
মাদ্রাসার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়
৫-০ গোলে সামন্তা মাদ্রাসাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন
হামীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, কোটচাঁদ সার্কেলের
এ,এস,পি মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মহেশপুর মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা শহীদুর রহমান, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষক জহুরুল ইসলাম, সহকারী সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামান প্রমুখ। ssk
